আঁধারের ঘুনপোকা

অন্ধকার (জুন ২০১৩)

মুনশি মিয়াঁ
  • ১৫
  • ৪৯
কাঁচের ভেঙ্গে পড়ার শব্দে
আঁধারের বুক চিরে গেল যেন
হঠাৎ,
মাথা নিচু করে ব্যস্ত কর্ম
চমকে উঠা, আবারও নিস্তব্ধ
দুটি হাত।

তারপর-
জানালা গলে বিশুদ্ধ কালো
ঘরের আসবাবে মিশে যায়
তখন-
নির্মম নির্ভুল মৃত্যু ভয়
শরীরের খুব নিকট এসে দাঁড়ায়।

আসলে-
ঘুনপোকা আঁধারে গেড়েছে আস্তানা
কিছুই পাচ্ছি না তবু টের
দূরে সরিয়ে রাখা যত খাতা হিসাবের;
ধুলো জমা ভুল ভুলে গিয়ে
হারানো শব্দ বিচারের
একদিন এসব, সব সম্পত্তি আঁধারের।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
একজন মীর সত্যই ভালো লেগেছে আপনার লিখা ... সময় পেলে আবারো পড়া হবে আপনার লিখা ...ভালো থাকুন নিয়তই ...
F.I. JEWEL N/A # বেশ ভাল একটি কবিতা ।।
মিলন বনিক একদিন এসব, সব সম্পত্তি আঁধারের।। অনেক অনেক সুন্দর কবিতা...খুব ভালো লাগলো....
সানোয়ার রাসেল সব সম্পত্তি আঁধারের। সত্যিই তো। ভাল লাগলো। পাঁচে পাঁচ।
অনেক...অনেক ধন্যবাদ ভাই। :)
তানি হক কাঁচের ভেঙ্গে পড়ার শব্দে আঁধারের বুক চিরে গেল যেন হঠাৎ, মাথা নিচু করে ব্যস্ত কর্ম চমকে উঠা, আবারও নিস্তব্ধ দুটি হাত। ... খুব ভালো লাগলো আপনার কবিতা
এশরার লতিফ চমৎকার কবিতা।
আপনাকে অনেক ধন্যবাদ এশরার লতিফ ভাই। :)
সূর্য N/A কবিতার অল্প কিছু সরল বাক্য... অথচ তার গভীরতায় ঠিকই ডুবে যেতে হয়। একটা ভালো কাব্যিক হাত আছে জনাবের, এটা ধারাবাহিক হলে আমরা অনেক কিছুই পাবো হয়তো।
অনেক ধন্যবাদ আপনাকে। :)

০৫ মার্চ - ২০১৩ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী